1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস  ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রচন্ড গরমে যাত্রীদের ৪ ঘন্টা দূর্ভোগ

রিফাতর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

চুয়াডাঙ্গায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রচন্ড গরমে যাত্রীদের ৪ ঘন্টা চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দুরে বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেনটি পৌঁছুলে সেখানেই ইঞ্জিনটি বিকল হয়ে যায়। টানা ৪ ঘন্টা পর এদিন বেলা ১২ দিকে খুলনা থেকে ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটি নিয়ে যাওয়া হয়।

এ এসময় ফাঁকা জায়গায় প্রচন্ড গরমে যাত্রীরা দূর্ভোগে পড়েছিল। ট্রেনের লোকো মাস্টার জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করে ইঞ্জিন শক্তি না পাওয়ায় সেটা বিকল হয়ে পড়ে। এতে সাময়িক সময় ইঞ্জিন বন্ধ করে রাখা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। খুলনা থেকে বিকল্প ট্রেন ইঞ্জিন আসা মাত্র ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীদের সাময়িক দূর্ভোগ হচ্ছে। তবে,অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। খুলনা থেকে ট্রেন ইঞ্জিন আসার পর ট্রেনটি ছেড়ে গেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর