1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের উপর হামলা, থানায় অভিযোগ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিষয়ে গত ৮ এপ্রিল সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে এলাকার কতিপয় দুর্ধর্ষ সন্ত্রাসী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি গ্রামের ছবু মিয়ার ছেলে রাশেদ মিয়া, সাংবাদিকরা কিছু বুঝে উঠার আগেই ২ জন সাংবাদিকের উপর রাশেদ ও তার বাহিনীর লোকজন নিয়ে অতর্কিত হামলা শুরু করে। তখন তাদের শোর চিৎকারে আশে পাশের লোকজন এসে প্রাণে রক্ষা করে।
অভিযোগে উল্লেখ্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৮ এপ্রিল দুপুরে জাতীয় দৈনিক আইনবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ নাদিম, ও দৈনিক দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ওসমান মিয়ার উপর অবৈধ ড্রেজার ব্যবসায়ী রাশেদ তার দলবল নিয়ে সাংবাদিকদের থাপ্পর, কিল, ঘুষি লাথি মারাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে বলতে থাকে,সাংবাদিক হিসাব করার আমার টাইম নাই। কেউ নিউজ করতে আসলেই আমরা ধুলাই দিয়ে তাদের কে সাইজ করে দেবো।
তারা আরো বলতে থাকে, আমি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করি না মাটি উত্তোলন করি তাতে সাংবাদিকদের কি? আমার ব্যবসায় বাধা দিলে সে যেই হোক তার অস্তিত্ব রাখবো না। চান্দি গ্রামের এবং ঐ এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেরই বক্তব্য মতে জানা যায়, দুর্ধর্ষ রাশেদ বিভিন্ন অপরাধ ও অপকর্মের সাথে জড়িত।
নিরীহ এলাকাবাসীও রাশেদের হাত থেকে মুক্তি চায়। এই হামলার ঘটনায় সাংবাদিক বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর