
লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব শত্রুতার ঘটনায় ব্যবসায়ী হান্নানকে মেরে ফেলে লাশ গুম করার অভিযোগ উঠছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে, পুলিশ প্রসাশন ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানায় একই বাড়ির অস্ত্র সস্ত্র নিয়ে ওৎপেতে থাকা লুৎফুর রহমান এর ছেলেরা রাহাত, রাজন, রিয়াদ, মুর্শেদ সহ ১০/১২ জনের বাহিনী নিয়ে হান্নানকে একা পেয়ে মেরে ফেলার জন্য লুৎফুর রহমান এর ছেলেরা পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালায়।
এতে ব্যবসায়ী হান্নান গুরুতর আহত হলে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে। আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী হান্নানকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন ফারুক মজুমদার বলেন, এ ঘটনার বিষয়ে আহত পরিবারের লোকজনের মাধ্যমে জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত লুৎফুর রহমানের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা এ ব্যাপারে কথা না বলে এড়িয়ে যায় এবং গা ঢাকা দেয়।
এ নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন ও আহত হান্নান বলেন লুৎফুর রহমান এর ছেলেরা অল্পতেই দিনে দুপুরে ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে ভয়ঙ্কর ভাবে নেমে পড়ে। আমাদের পরিবারের উপর এ যাবত দফায় দফায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
আমরা সরকারের বিধান অনুযায়ী অপরাধীদেরর আইনানুগ ব্যবস্থার জন্য প্রসাশনের কাছে আকুতি করছি।