1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়ের চুরান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

পাবনা সাঁথিয়া উপজেলার ক্ষেতুপারা ইউনিয়নের রাজাপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়ের চুরান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সাঁথিয়া রাজাপুর রেল স্টেশন চত্বরে পদ্মা এগ্রো স্প্রেয়ার্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলীমের সভাপতিত্বে ঘোড় দৌড় প্রতিযোগীয় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতি জরুরী। আর ঘোড়া দৌড় প্রতিযোগীতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি প্রতিযোগীতা। এই প্রতিযোগীতাকে টিকেয়ে রাখতে আমরা সর্বাত্বক চেষ্টা করবো।

এছাড়া অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা আ,লীগের সাবেক সহসভাপতি কার্ক্তিক চন্দ্র সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফি, ক্শেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিন্চুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘোড় দৌড় প্রতিযোগীতায় প্রথম হয়েছে ইংল্যান্ড ভাঙ্গুড়া, পাবনা, ২য় হয়েছে মায়ের দোয়া রামকান্তপুর পাবনা, ৩য় হয়েছে আট ভাইয়ের মায়া ঢাকা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর