1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হাতীবান্ধা সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১০৮ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে আমিনুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এর আগে একই দিন সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর প্রধান ও ২ এবং ৩ নম্বর উপ-পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আমিনুর রহমান ওই এলাকার জাবেদ আলীর ছেলে।

সীমান্তবাসী জানান, ভারতীয় চোরাকারবারিদের সহায়তা করতে ভোরে দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর প্রধান এবং ২ ও ৩ নম্বর উপ-পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন আমিনুর রহমানসহ বাংলাদেশি তিন/চারজন যুবক। এসময় বিএসএফ ১৫৭ ব্যাটালিয়নের অমৃত ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদের ধাওয়া করে।এসময় অন্যান্যরা পালাতে পারলেও ধরা পড়েন আমিনুর রহমান। পরে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

বিজিবি ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, আমিনুর ভারতের ভেতরে যাওয়ায় বিএসএফ তাকে আটক করেছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর