
পাবনার সাঁথিয়ায় তিন দিন ব্যাপী ঈদ পরবর্তী ফর্মিন ঘোড়া দৌড় শরু হয়েছে। শনিবার উপজেলার রাজাপুর রেলস্টেশনে এ ঘোড়া দৌড় উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা আ,লীগের সভাপতি হাসান আলী খান। পদ্মা এগ্রো স্প্রেয়ার্স এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা আ,লীগের সাবেক সহ-সভাপতি কার্তিক চন্দ্র সাহা, ক্ষেতুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মুনসুর আলম পিন্চু, উপজেলা আ,লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফি, আ,লীগ নেতা মজিবুর রহমান, মফিজুর রহমান ও আবু সাইদ।
রাজাপুর গ্রামের যুব সমাজ আয়োজিত ও পদ্মা এগ্রো স্প্রেয়ার্সের সহযোগিতায় এ ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়। প্রথম দিনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিরা অংশ গ্রহণ করে।