1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুক্তি পেলেন সোমালিয়ায় জিম্মি জাহাজের নাবিকেরা।

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার পঠিত

সোমালিয়ায় জলদস্যুদের কাছে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা মুক্তি পেয়েছেন। এতে নাবিকদের পরিবার, জাহাজ মালিক, বাংলাদেশের মেরিটাইম খাতে আনন্দের বন্যা বইছে। জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম নাবিকদের মুক্তির বিষয়টি বিডিটাইমস২৪ কে নিশ্চিত করেন।

রোববার (১৪ এপ্রিল) সকালে তিনি জানান, জাহাজটিতে থাকা ২৩ নাবিক মুক্তির পর কাছের বন্দরের উদ্দেশে জাহাজটি নিয়ে রওনা দিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হবে।
এর আগে জিম্মি জাহাজে ঈদ জামাত আদায় করেছিলেন নাবিকেরা।

ঈদের নামাজের পর তারা একসঙ্গে ছবিও তোলেন। এ খবরে উদ্বিগ্ন পরিবার ও স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছিল।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর