1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নববর্ষ-বরণের অনুষ্ঠানে:মাঠে প্রস্তুত থাকবে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স-কমান্ডো টিম।

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার পঠিত

১লা বৈশাখ নববর্ষ বরণের অনুষ্ঠানে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় নি। তবে যে কোনো নাশকতা-হামলায় মোকাবিলায় প্রস্তুত থাকবে র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স ও স্পেশাল কমান্ডো টিম।

শনিবার (১৩ এপ্রিল) রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি বলেন, এই দেশে সকল ধর্মের সকল বর্ণের মানুষ যাতে সকল এই উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারেন সেজন্য র‍্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সর্বদা সজাগ রয়েছে। আগামীকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রত্যেক বছরের ন্যায় এবারও র‍্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষে না হওয়া পর্যন্ত র‍্যাবের ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি ও টহল জোরদার করেছে।

নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর টিএসসি শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রমনা বটমূল, পূর্বাচল ৩০০ ফিটসহ যেসব এলাকায় মানুষের সমাগম হবে সেখানে পেট্রোলসহ সুইপিং করা হবে। এসব এলাকায় আমাদের গোয়েন্দা টিম সার্বিক নজরদারী অব্যাহত রেখেছে।

সারাদেশে আমাদের রিজার্ভ টিম, কন্ট্রোল রুম স্থাপন, সিসি ক্যামেরা মনিটরিং থাকবে।
যেকোনো হামলা মোকাবেলায় আামাদের স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত থাকবে। জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরণের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব বা উস্কানিমূলক বা মিথ্যে তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র‍্যাব সাইবার জগতে সার্বক্ষনিক নজরদারি অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর