1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজধানীতে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু।

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার পঠিত

রাজধানীতে এলিফ্যান্ট রোডে মাহী রাশীদ দীপ্ত (১৭) নামে এক স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে স্বজনরা ওই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মাহীর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তবে ঢাকায় এলিফ্যান্ট রোডে নিজস্ব ফ্ল্যাটে সপরিবারে থাকত সে।

তার বাবার নাম মামুনুর রশীদ। ব্রিটিশ কাউন্সিলে ‘ও’ লেভেলের শিক্ষার্থী ছিল মাহী।
মদপানের পর বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে মৃত্যুর প্রমাণপত্রে উল্লেখ করেছেন চিকিৎসক।

মাহীর বাবা মামুনুর রশীদ বলেন, সকালে বাসায় মাহী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে থাকে।

তবে আগে থেকেই মাহীর শ্বাসকষ্ট ছিল। বেশি অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মাহীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার একমাত্র সন্তান ছিল মাহী। ঈদের জন্য বাইরে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিল সে। সেখানে মদপান করেছিল কিনা আমার জানা নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিউমার্কেট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর