1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পহেলা বৈশাখে বন্ধ থাকবে যেসব সড়ক।

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

পহেলা বৈশাখ-১৪৩১ উদযাপন উপলক্ষে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ।

রোববার (১৪ এপ্রিল) ভোর পাঁচটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই এলাকার সড়কে ঘিরে ডাইভারশন প্ল্যান দেওয়া হবে। তাই উল্লেখিত সময়ে নগরবাসীকে এসব সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

যেসব স্থানে ডাইভারশন থাকবে:

বাংলামোটর ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোঁয়েল চত্ত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা:

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবাহন বাংলামোটর-মগবাজার হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে।

৩. জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৪. শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যানবাহন নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর