1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গ্রাম পুলিশদের মাঝে পত্নীতলা থানা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের আয়োজনে একশত ১০জন গ্রামপুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে থানা চত্ত্বরে এ ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রত্যেক গ্রামপুলিশ সদস্যকে উন্নতমানের সেমাই, চিনি,দুধ, পোলাওর চাল, সয়াবিন তেল, বাদাম ইত্যাদি সহ প্রায় ১ হাজার টাকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুঃ আব্দুল মমীন । পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) সেলিম রেজা সহপত্নীতলা থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ প্রমূখ।

ওসি মোজাফফর হোসেন বলেন গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। তাছাড়া সামনে ঈদ, এলাকায় যেন চুরি, ছিনতাইসহ কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য ইউপি চেয়ারম্যানদের সাথে আলাপ করে তাদেরকে এলাকার ঝুঁকিপূর্ণ স্থান গুলোতে নিয়োজিত করা গযেছে।

তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজে উৎসাহ জোগানোর জন্য ঈদ উপলক্ষে পত্নীতলক থানার পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উপহার দেওয়ার উদ্যোগ নেয়া হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর