1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে ১৪ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী  গ্রেফতার

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে৷  শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের বারিউড়া থেকে তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) ও ভৈরব উপজেলার রাম শংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাদশা মিয়া (২৬)।
পুলিশ জানান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলামের দিক নির্দেশনায় ও পুলিশ উপপরিদর্শক মো. ফারুক হোসেন, সহকারি উপ-পরিদর্শক রুবেল আকন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকালে এসব মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করেন।
এ ব্যাপার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর