filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

ব্রাহ্মনবাড়িয়ার কসবায় নির্মানাধীন বিল্ডিং ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। কসবা থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা মূলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে বকুল মিয়া সম্প্রতি পৈত্রিক সূত্রে পাওয়া মালিকানা জমিতে বিল্ডিং ঘর নির্মান করে।
শনিবার (২ মার্চ) বিকালে একই এলাকার মৃত চান মিয়ার ছেলে আব্দুল্লাহ, মৃত ইমাম বক্সের ছেলে খুরশিদ, খোরশেদ মিয়ার ছেলে নাজিরের নেতৃত্বে ১৪/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ বকুল মিয়ার নির্মাণাধীন বিল্ডিং ঘর ভাংচুর করে।
এ বিষয়ে বাদী বকুল মিয়া সাংবাদিকদের জানান, তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিন যাবত জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গত দুই মাস ধরে আমরা এই বিল্ডিংয়ের কাজ করে আসছি, এতদিন কেউ কোনরকম অভিযোগ নিয়ে আসেনি বা কাজ বন্ধ করতে বলে নাই। ঘটনার তারিখ ও সময়ে ছাদ ঢালাইয়ের কাজ হবে তাই হঠাৎ করে আবদুল্লাহ গংরা এসে আমার করা সাটারিং দেওয়াল ও রডসহ সব ভেঙ্গে ফেলেছে। এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এই বিষয়ে স্থানীয়রা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বকুল মিয়ার নতুন নির্মানধীন ঘরের ৪ টি পিলার ভাংগা অবস্থায় আছে। এ ঘটনায় জড়িতদের আমরা কঠিন শাস্তির দাবী জানাচ্ছি।
এদিকে আরেক অভিযুক্ত জসিম মিয়া সাংবাদিকদের কাছে সে নিজেকে নির্দোষ দাবি করেন। এদিকে ভাঙচুরের ঘটনায় বকুল মিয়া বাদী হয়ে কসবা থানা একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয় জানতে চাইলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ।