1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এমবাপেকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ফ্রান্সকে, ইতালির কোচের মুখে চওড়া হাসি

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইতালির বিপক্ষে নামার আগে একের পর এক চোটে বিপর্যস্ত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অনুশীলন না করায় অধিনায়ক কিলিয়ান এমবাপেকে পাওয়া নিয়েও শঙ্কা ছিল। সেটাই সত্য বলে নিশ্চিত করেছেন ফরাসি কোচ জিনেদিন জিদান। তিনি ইতালির বিপক্ষে নিজের অন্যতম প্রধান তারকার ছিটকে পড়ার তথ্য জানিয়েছেন।

২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচে সর্বশেষ খেলেছিলেন এমবাপে। সেদিন তিনি ম্যাচজয়ী গোলও করেন। কিন্তু এরপর বাম হাঁটুতে চোটের কারণে পরবর্তী তিন ম্যাচ মিস করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। এবার নভেম্বর উইন্ডোর শুরুতেও তিনি একই অভিজ্ঞতার মুখে পড়লেন।

ফরাসি পত্রিকা লে’কিপের প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন এবং সে কারণে বুধবার জাতীয় দলের অনুশীলনে ছিলেন না। গণমাধ্যমটিকে জিদান জানিয়েছেন, ‘সে কালকে (আজ) মাঠের বাইরে থাকবে। কিছুটা ব্যথা আছে তার এবং যথারীতি আমরা কোনো ঝুঁকি নেব না। যেকোনো খেলোয়াড়কে হারানো দুঃখজনক, কিন্তু এটাই খেলার অংশ। আশা করি এটি বেশি গুরুতর হবে না এবং রোববার (পরবর্তী) ম্যাচের আগে তাকে পাওয়া যাবে।

এমবাপের চোটের কথা শুনে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনির খুশিই হওয়ার কথা। সেই প্রসঙ্গ উঠতেই মজার ছলে তিনি বলেন, ‘আমার পরামর্শ সে যাতে ঝুঁকি না নেয়। কারণ সামনে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে। তাই ভালো হয় যদি সে কালকের (আজ) ম্যাচ না খেলে। বিষয়টি বাদ দিলে অবশ্য ফ্রান্সের স্কোয়াডে অনেক ফরোয়ার্ড আছে, যেখানে একজনের চেয়ে অন্যজন ভালো, তাদের মধ্য থেকে বেছে নেওয়ার কাজটাও কঠিন।

ইতালি ম্যাচের পর রোববার তুরস্কের বিপক্ষে খেলবে ফ্রান্স। আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মিলানের সান সিরোয় স্বাগতিক ইতালির আতিথ্য নেবে জিদানের দল। এই ম্যাচের আগে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির ২০ বছর বয়সী মিডফিল্ডার মায়ুলু। তাকে নেওয়া হয়েছে চোটে পড়া অঁরেলিয়ে চুয়ামেনির জায়গায়।

এ ছাড়া চোটের কারণে এই উইন্ডো থেকে ছিটকে গেছেন ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরামও। তার জায়গায় বোর্নমাউথের ২০ বছর বয়সী ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপিকে ডাকা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর