1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

অক্টোবর মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ

অনলাইন ডেক্স :
  • প্রকাশে সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

দেশে গত অক্টোবর মাসে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। এ সময়ে মাছের দাম গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সেপ্টেম্বর ও অক্টোবর-এই দুই মাসে নিত্যপণ্যের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৭ দশমিক ৫২ শতাংশ।

রোববার (৮ নভেম্বর) কনজুমারস ফোরাম (সিএফ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংগঠনটির সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে মাছের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে মসলার। লবঙ্গ, এলাচ, দারুচিনি ও জিরার দাম বেড়েছে ১০ দশমিক ৩০ শতাংশ। পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ, চিনির ৪ দশমিক ৯৩ শতাংশ, ভোজ্য তেল ও ডালডার ৪ দশমিক ৮০ শতাংশ, আটা-ময়দার ৩ দশমিক ২৫ শতাংশ এবং চালের দাম গড়ে ২ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।

এ সময়ে ডিমের দাম বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ, মাংসের ০ দশমিক ৩৮ শতাংশ এবং চায়ের দাম ০ দশমিক ১৪ শতাংশ।

অন্যদিকে সাত ধরনের পণ্যের দাম স্থিতিশীল ছিল। এসব পণ্যের মধ্যে রয়েছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ ও টুথপেস্ট, চানাচুর-বিস্কুট, ১১টি ব্র্যান্ডের নিত্যব্যবহার্য ওষুধ এবং খাতা-কলম।

এ ছাড়া দুই ধরনের পণ্যের দাম কমেছে। শাকসবজির দাম ৩ দশমিক ১২ শতাংশ এবং সোনা-রুপার দাম ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে।

সংগঠনটির পর্যবেক্ষণে বলা হয়, যশোর, বগুড়া ও রংপুর এলাকায় শীতকালীন শাকসবজি বাজারে আসতে শুরু করেছে। তবে উৎপাদন খরচ অনুযায়ী দাম না পাওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বগুড়া ও রংপুরে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৬ থেকে ১২ টাকা, মূলা ৬ থেকে ৮ টাকা, লাউ ৮ থেকে ১০ টাকা এবং কলার হালি ৫ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ঢাকার বাজারে একই পণ্যের দাম তুলনামূলক অনেক বেশি।

সিএফের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে নিত্যপণ্যের দাম বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ। অক্টোবর মাসে আরও ৪ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধির ফলে দুই মাসে মোট মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ।

এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুধু বেতন-ভাতা বাড়ালেই হবে না, বাড়িভাড়া, দোকানভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ও মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বাজারে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে সিএফ। গ্রাম পর্যায়ে কৃষিপণ্যের উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজার, মীনা বাজার ও স্বপ্ন সুপারশপ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করেছে কনজুমারস ফোরাম।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর