1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জুলাই মাসে প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের সম্ভাবনা- পররাষ্ট্রমন্ত্রী

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাতিন আমেরিকার দেশ ব্রাজিল সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের তথ্য জানান হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের জন্য প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমন্ত্রণপত্র রয়েছে। জুলাইতে প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করতে পারেন।

প্রেসিডেন্ট লুলা ডি সিলভার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ব্রাজিল সফরের আমন্ত্রণপত্র নিয়ে এসেছেন জানিয়ে ভিয়েরা বলেন, প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীর জন্য ব্যক্তিগত এক চিঠি (সফরের আমন্ত্রণপত্র) নিয়ে এসেছি। আমি কাল (সোমবার) তার সঙ্গে দেখা করে এটা হস্তান্তর করব। আমি আশা করছি, উনি শিগগরিই ব্রাজিল সফর করবেন।

দুই দিনের সফরে রোববার সকালে ঢাকায় আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের পর এই প্রথম কোনো ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন। বিমানবন্দরে ভিয়েরাসহ তার সঙ্গে থাকা বড় একটি প্রতিনিধি দলকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ভিয়েরা।

পরে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে দুই মন্ত্রী কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন তিনি ঢাকা ছেড়ে যাবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর