1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অসহায় ও দরিদ্র পরিবারের পাশে তরুণ সামাজের সংগঠন মুক্ত সেবা

এসকে সুলতান, সাভার (ঢাকা) : 
  • প্রকাশে সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পঠিত

“নব দিগন্তের প্রত্যয় আমরা” এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজের উদ্যোগে মুক্ত সেবা সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রি ইফতার ও ঈদ বাজার বিতরণ করা হয়। ইফতার ও ঈদ বাজার নিয়ে অসহায়দের পাশে মুক্ত সেবা সংগঠন।

পবিত্র মাহে রমজানের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে ইফতার ও ঈদ বাজার নিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন তরুণদের সামাজিক সংগঠন মুক্ত সেবা।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে মধুমতি মডেল টাউনে চার রাস্তার মোড়ে রমজান উপলক্ষে ফ্রি ইফতার ও ঈদ বাজার বিতরণ করা হয়।

বিতরণকৃত ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলাওর চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আলু, মসুর ডাল, সেমাই, চিনি, মসলা ও গুড়ো দুধ৷ ইফতার ও ঈদ বাজার বিতর্রণে উপস্থিত ছিলেন,এস এ এন্টারপ্রাইজ এন্ড কনস্ট্রাকশন ও সাদাফ রিয়েল এস্টেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর তরুণ সমাজের আইকন সজিব আহমেদ। ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন, যুবলীগ নেতা মাসুদ রানা ও বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিটিএল অগ্রভাগি ও সাহিত্যিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সজীব।

মুক্ত সেবা সংগঠনের উদ্যোক্তা ও তরুণ সমাজের আইকন সজীব আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে তাদেরকে ইফতার সামগ্রী দিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর