1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

লিওনেল মেসির ’১০ নম্বর’ জার্সি চান ইয়ামাল

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর তার বিখ্যাত ’১০ নম্বর’ জার্সি তুলে রাখার ঘোষণা এসেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সম্ভাবনাময় তরুণ আনসু ফাতিকে দেয়া হয় সেই জার্সি। এখন ফাতি ধারে অন্য ক্লাবে খেলছেন। এই সুযোগে মেসির নম্বর সম্বলিত জার্সি পরতে চান লামিনে ইয়ামাল।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘১০ নম্বর জার্সিটা আনসুর। যদি সে এখানে না থাকে, ১০ নম্বর জার্সি পরা হবে গর্বের। যে কোনো তরুণের এই জার্সি পরার স্বপ্ন থাকে। কেউ হয় তো এই জার্সির প্রশ্নে না বলবে না। তবে সিদ্ধান্ত ম্যানেজমেন্টের।

এদিকে শোনা যাচ্ছে, আগামী মৌসুমে বার্সার এই বিখ্যাত জার্সি দেয়া হতে পারে বার্নার্দো সিলভাকে। তেমনটাই মন্তব্য করেছেন ধারে বার্সায় খেলা জোয়াও ফেলিক্স। দুদিন আগে মন্তব্য করে তিনি বলেছেন, ‘বার্নার্দো সিলভা বার্সায় এলে তিনি হয়তো ১০ নম্বর জার্সি পরবেন।’

বার্সেলোনার সম্ভাবনাময় প্রতিভা ইয়ামাল। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা ইয়ামালকে দেখা হচ্ছে দলটির ভবিষ্যৎ হিসেবে। এরই মধ্যে দলটির হয়ে বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। আর সিলভাও হতে পারেন দলের ভরসা। এখন দেখার অপেক্ষায়, কার গায়ে ওঠে এই জার্সি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর