1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এনআরবি ব্যাংকে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভা

সংবাদ ‍বিজ্ঞপ্তি :
  • প্রকাশে সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

চলতি বছরের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা এবং সমাপনী প্রান্তিকের কৌশলগত কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে কর্পোরেট প্রধান কার্যালয় মিলনায়তনে ‘ইয়ার-টু-ডেট (ওয়াইটিডি) বিজনেস রিভিউ মিটিং ২০২৬’ আয়োজন করে এনআরবি ব্যাংক পিএলসি।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সভায় সারা দেশের সব শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান এবং শীর্ষ নির্বাহীরা সরাসরি অংশগ্রহণ করেন।

চলতি বছরটিকে ব্যাংকের জন্য ‘পুনরুজ্জীবনের বছর’ (ইয়ার অব রেজারেকশন) হিসেবে ঘোষণা করার প্রেক্ষাপটে সভায় বিগত নয় মাসের আমানত সংগ্রহ, বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ ও নতুন গ্রাহক অন্তর্ভুক্তির সার্বিক অগ্রগতির মূল্যায়ন করা হয়।

তবে সভার মূল কেন্দ্রবিন্দু ছিল শ্রেণিকৃত ঋণ বা খেলাপি ঋণ আদায় জোরদার করা; যেখানে শীর্ষ ব্যবস্থাপনা থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ইচ্ছাকৃত বড় ও মাঝারি ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো প্রকার নমনীয়তা দেখানো হবে না।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান শাখা প্রধানদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কৃত্রিমভাবে ব্যালেন্স শিট বড় করার চেয়ে গুণগত ও ঝুঁকিমুক্ত ঋণ বিতরণ এবং কঠোর অভ্যন্তরীণ সুশাসন বজায় রাখাই সমকালীন ব্যাংকিংয়ের মূল শর্ত।

এমডি তারেক রিয়াজ খান শনিবার সভায় বলেন, “আটকে থাকা অনাদায়ী ঋণ পুনরুদ্ধারই আমাদের প্রধান মিশন। প্রতিটি শাখা ব্যবস্থাপককে ব্যক্তিগতভাবে শীর্ষ ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের তদারকি করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিটি নীতিমালা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।”

সভায় ব্যাংকের আধুনিক ডিজিটাল ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা জোরদার, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুততম সময়ে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পে (এসএমই) বিনিয়োগ বৃদ্ধির অগ্রগতি বিশদভাবে পর্যালোচনা করা হয়।

তৃতীয় প্রান্তিকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমানত সংগ্রহ এবং সফলভাবে খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হওয়া সফল শাখা ব্যবস্থাপকদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

ব্যাংকিং খাত সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও তারল্য সংকটের মাঝে এনআরবি ব্যাংকের খেলাপি ঋণ আদায় কেন্দ্রিক এই কঠোর অবস্থান ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে।

দিনব্যাপী এই পর্যালোচনা সভার শেষে আগামী ডিসেম্বরের মধ্যে নির্ধারিত আমানত, পরিচালন মুনাফা এবং খেলাপি ঋণ কমানোর বাৎসরিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে একটি সমন্বিত রোডম্যাপ গৃহীত হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর