1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকা নিজের জন্য ‘আল্লাহর অশেষ রহমত’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে পোস্ট করা ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই ট্যাগ অর্থাৎ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না।’ ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে সংক্ষেপে এই সংসদ সদস্য জুড়ে দেন-আল্লাহর কসম।

এর আগেও দেশের একটি মূলধারার গণমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে বর্তমান সময়ে সম্পৃক্ত না থাকাকে নিজের জন্য পরম স্বস্তি ও ‘আল্লাহর রহমত’ বলে উল্লেখ করেছিলেন। তাঁর এই সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর