1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ডকুমেন্টারি স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিটের লেআউট চূড়ান্তে এলজিইডি-ক্রিলিকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ বার পঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরির আওতায় ডকুমেন্টারি ড্রাফট স্ক্রিপ্ট ও ফ্যাক্টশিট লেআউট চূড়ান্তকরণ বিষয়ক দুটি কর্মশালা ২৩ সেপ্টেম্বর বুধবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক কাজী সাইফুল কবীর। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন। এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রতিনিয়ত উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে। আজকের দুই কর্মশালার মাধ্যমে প্রস্তুতকৃত ভিডিও ডকুমেন্টারি এবং ফ্যাক্টশিটগুলো ক্রিলিক-এর জ্ঞান ব্যবস্থাপনা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে। এসব ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য মূল্যবান রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে।

সভাপতির বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক কাজী সাইফুল কবীর বলেন, আজকের এই কর্মশালা দুটির মাধ্যমে সংগৃহীত মতামত ও সুপারিশমালা ভিডিও ডকুমেন্টারি এবং ফ্যাক্টশিটগুলোকে নিখুঁত ও মানসম্মত করতে সহায়তা করবে। ক্রিলিকের মূল লক্ষ্যই হলো জলবায়ু সহনশীল অবকাঠামোর সফল মডেল ও অভিজ্ঞতাগুলো সঠিকভাবে সংরক্ষণ এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়া। প্রকল্প শেষ হয়ে গেলেও এসব তথ্যচিত্র ও ফ্যাক্টশিট ভবিষ্যতে নতুন নতুন টেকসই অবকাঠামো বাস্তবায়নে প্রকৌশলী ও গবেষকদের দিকনির্দেশক হিসেবে কাজ করবে।

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিঃ এর টিম লিডার পংকজ পালিত, রাজিব আহমেদ সিনিয়র ম্যানেজার অপারেশন, প্লানিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিদারুল আলম তাদের বক্তব্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, মোঃ ওয়াহিদুজ্জামান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, মোঃ রায়হান সিদ্দিক ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী এবং ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক মোঃ আব্দুল নূর, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সাদেকুর রহমান ভূইয়া, মোঃ মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর