1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বসুন্ধরা পেপার মিলসের বোর্ডে যুক্ত হলেন ড. নাহিদ সুলতানা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কাগজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস পিএলসি তাদের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক (Independent Director) হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. নাহিদ সুলতানাকে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তার নিয়োগ কার্যকর হয়।

ড. নাহিদ সুলতানার অর্থনীতি, ইকোনোমেট্রিক্স, পরিবেশগত অর্থনীতি, টেকসই উন্নয়ন ও নীতি বিশ্লেষণ বিষয়ে ২৫ বছরেরও বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা ও পেশাগত অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক হওয়ার আগে তিনি একই বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (UNSW) থেকে মাস্টার অব ইকোনমিক্স এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সায়েন্স ও ব্যাচেলর অব সায়েন্স (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন।

ড. নাহিদ সুলতানার বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অনানুষ্ঠানিক খাত, অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশগত অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য ও টেকসই উন্নয়ন। তাঁর কয়েকটি গবেষণাপত্র Scimago-এর Q1 ও Q2 র‌্যাঙ্কিংভুক্ত জার্নালে প্রকাশিত হয়েছে।

বসুন্ধরা পেপার মিলস পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে ড. নাহিদ সুলতানার যোগদানের মাধ্যমে তাঁর দীর্ঘদিনের একাডেমিক ও গবেষণা অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির পরিচালনা ও নীতি-নির্ধারণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর