1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তানভীর বসুন্ধরা গ্রুপের বড় উদ্যোগ: কমব্যাট স্পোর্টসকে বিশ্বমঞ্চে নেওয়ার প্রয়াস

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Zulcan Fighting Championship (ZFC)’-এর দ্বিতীয় আসর ‘ZFC 2: Pride of Bangladesh’। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের ফাইটাররা অংশ নিচ্ছেন।
​

১৭ সেপ্টেম্বর বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইরান ও মালয়েশিয়ার আন্তর্জাতিক ফাইটাররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফাইটারদের অফিসিয়াল ওজন পর্যবেক্ষণ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের মুখোমুখি করা হয়। পরবর্তীতে সাংবাদিক ও আয়োজকদের মধ্যে এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান উপস্থিত ছিলেন।

​গত এপ্রিলে সফলভাবে আয়োজিত ‘ZFC 1: The Takeover’-এর পর এবারের আসরে মোট ১০টি বাউট অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৫টিই সরাসরি শিরোপার লড়াই। টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ‘Bare-Knuckle Boxing’ বাউট, যেখানে ৩ রাউন্ডের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাইটার উইল চপ (Will Chope) লড়াই করবেন ইরানের মোস্তফা আশুরির (Mostafa Ashouri) বিরুদ্ধে।

​মেইন ইভেন্টে WMO Asia Muay Thai শিরোপার জন্য ৫ রাউন্ডে মুখোমুখি হবেন বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও এবং থাইল্যান্ডের থানাপাত থিতাম। কো-মেইন ইভেন্টে ZFC Boxing শিরোপার ৬ রাউন্ডের লড়াইয়ে লড়বেন সুর কৃষ্ণ চাকমা ও ইন্দোনেশিয়ার কুন্দিমাং। এছাড়া ZFC Muay Thai শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মুহাম্মদ রশিদ মুখোমুখি হবেন মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইয়ের এবং ZFC Boxing শিরোপায় সিঙ্গাপুরের শন রাফায়েল সানির প্রতিপক্ষ সিরাজুল রাব্বি।
​

অন্যান্য ম্যাচের মধ্যে প্রো-এমএমএ-তে লড়বেন মঞ্জুর আলম ও ইন্দোনেশিয়ার ফিলিপাস রাঙ্গা। নারী পেশাদার বক্সিংয়ে ৬ রাউন্ডে মুখোমুখি হবেন সানজিদা জান্নাত ও মালয়েশিয়ার মেরেডি মাইকেল। পেশাদার বক্সিংয়ের অন্যান্য বাউটে রাকিব হোসেনের মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার ডেডি ইমপ্র্যাক্স এবং সিঙ্গাপুরের ডোনোভান ম্যাকইন্টাইয়ারের বিপক্ষে লড়বেন গনাদান চাকমা। দিনের প্রথম বাউটে নারী সেমি-প্রো মুয়াই থাইয়ে লড়বেন গাজী আরনাজ ও শম্পা ইসলাম।
​নারী পেশাদার বক্সিং ছাড়া বাকি সব বাউটে রাউন্ডের সময় নির্ধারণ করা হয়েছে ৩ মিনিট। মেইন ইভেন্টে বিরতি থাকবে ২ মিনিট এবং অন্যান্য বাউটে ১ মিনিট।

​টিবিজি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের তরুণ ফাইটারদের বিশ্বমানের আন্তর্জাতিক মঞ্চ তৈরি করে দেওয়া এবং কমব্যাট স্পোর্টসকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করানোর লক্ষ্যেই এই জুলকান ইনডোর এরিনা নির্মাণ ও টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর