1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নারীর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে ফ্যামিলি কার্ড: সালাউদ্দিন টুকু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নারী স্বাবলম্বী হলে পুরো পরিবার সমৃদ্ধ হয় উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নারীর ক্ষমতায়ন, সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের স্থানীয় সোনার বাংলা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও নারী শিক্ষায় যুগান্তকারী অবদান রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী ও সম্মানিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি বড় উদ্যোগ।

ফ্যামিলি কার্ডের পরিধি নিয়ে প্রতিমন্ত্রী জানান, এই কর্মসূচির আওতা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে এবং সার্বিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে যোগ্য সকল নাগরিককেই এ সুবিধার আওতায় আনা হবে, কেউ বাদ পড়বে না। নারীরা সঞ্চয়ী ও দূরদর্শী হওয়ায় তাদের হাতে অর্থনৈতিক সক্ষমতা পৌঁছালে পরিবার ও সমাজ দীর্ঘমেয়াদে উপকৃত হবে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস পূর্ণ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এত অল্প সময়ের মধ্যেই একাধিক উন্নয়ন ও জনকল্যাণমুখী পদক্ষেপ দৃশ্যমান হয়েছে। তবে একটি কুচক্রী মহল এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে। দীর্ঘ ত্যাগের বিনিময়ে পুনরুদ্ধার করা গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর