1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাগেরহাটে বাংলা কিউআর নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

মনিরুল হক, বাগেরহাট :
  • প্রকাশে সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করার লক্ষ্যে বাগেরহাটে সচেতনতামূলক র‌্যালি ও ক্যাম্পেইন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক ক্যাম্পেইন। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভিন বিথী। অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার সহকারী পরিচালক নাফিউল করিম। অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখার প্রধান মলয় কিশোর বিষ্ণুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট করপোরেট শাখার প্রধান মো. শাহিনুর রহমান এবং পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখার প্রধান মো. মনিরুল আমীন।

এ ছাড়া আয়োজক ব্যাংকগুলোর প্রতিনিধিদের মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসির যাত্রাপুর শাখার প্রধান দীপংকর চন্দ্র মন্ডল, বাগেরহাট শহরের মুনিগঞ্জ শাখার ব্যবস্থাপক মাউসুফা আক্তার এবং মেইন রোড শাখার ব্যবস্থাপক ফকির নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাসুম হাওলাদারসহ বাগেরহাটের ২৩টি ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর চালুর মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও নগদের ওপর নির্ভরতা কমবে।

তারা আরও বলেন, ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ করে তুলতে পারে।

বক্তারা বাংলা কিউআর ব্যবহারে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে আরও বেশি মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর