1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র, ৩ হাজার কোটি টাকার তহবিলে চুক্তি

সংবাদ ‍বিজ্ঞপ্তি :
  • প্রকাশে সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টিতে তহবিল গঠন ও অর্থায়নের লক্ষ্যে
বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের মধ্যে চুক্তি অনুষ্ঠিত

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরন এবং কৃষিপণ্য রপ্তানী সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন ও পরিচালনা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গত ৩১ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক পিএলসি’র মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা  পরিচালক মোঃ মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহাম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা  পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর