1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় ভেজাল বিরোধী অভিযানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

গতকাল সকাল ১০:০০ ঘটিকা হতে রাত ২৩:০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন।

এ সময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৭,০০,০০০/- (সাতচল্লিশ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ১। মুনতাহা ফুড বেভারেজ লিটিটেড’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ২। মাইক্রোটেক ইলেক্ট্রিক কোম্পানী’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৩। ইম্প্রেস মোটর এন্ড ফ্যান ইন্ডাস্ট্রিজ’কে নগদ-৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ৪। ইলেক্ট্রোমেগস্ অটোমেশান এন্ড ইঞ্জিনিয়ারিং’কে নগদ-১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা,
৫। ফেয়ার অয়েল ইন্ডাস্ট্রিক’কে নগদ-৫,০০,০০০/-
(পাঁচ লক্ষ) টাকা, ৬। এশিয়ান সোপ ফ্যাক্টরী’কে নগদ-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
৭। আর.কে. ক্যাবল ইন্ডাস্ট্রিজ’কে নগদ-১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্যদ্রব্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত এবং অবৈধভাবে চাল মজুদ করে আসছিল।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর