1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজস্ব আদায় ও নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

সংবাদ ‍বিজ্ঞপ্তি :
  • প্রকাশে সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

২ সেপ্টেম্ব‘২৬ বুধবার জনতা ব্যাংক পিএলসি. ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মধ্যে নাগরিক সেবা বিষয়ক এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

উক্ত স্মারকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ব্যাংকিং সেবা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জনতা ব্যাংকের আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রুহিয়া আখতার, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ হোসেন ফেরদৌসসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স ও জন্ম-মৃত্যু নিবন্ধন ফি ও স্যালারী সফটওয়্যারসহ যাবতীয় রেভিনিউ কালেকশনের মাধ্যমে সিটি কর্পোরশন এর সেবা গ্রহণকারী ব্যবসায়ী, ঠিকাদার, নাগরিকগণকে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর