1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২০২৭ সালেই সারাদেশে স্কুল ফিডিং কর্মসূচি: ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের মধ্যেই সারা দেশে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রবিবার রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, চলমান পাইলটিং কর্মসূচির পর্যালোচনায় কোনো ত্রুটি বা চ্যালেঞ্জ ধরা পড়লে শিক্ষাবর্ষের শুরুতে সামান্য বিলম্ব হলেও ২০২৭ সালের মধ্যেই দেশব্যাপী এ কার্যক্রম সম্পূর্ণভাবে কার্যকর করা হবে।

স্কুল ফিডিং কর্মসূচির অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন:বর্তমানে স্কুল ফিডিং কর্মসূচির পাইলটিং কার্যক্রম সফলভাবে চলছে এবং এর প্রাথমিক ফলাফল অত্যন্ত ইতিবাচক। পাইলট কর্মসূচির বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আগামীকাল দিনাজপুরে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখান থেকে মাঠপর্যায়ের আরও বিস্তারিত তথ্য ও চিত্র পাওয়া যাবে। পাইলটিংয়ের সামগ্রিক মূল্যায়ন সন্তোষজনক হলে ২০২৭ শিক্ষাবর্ষের শুরু থেকেই দেশজুড়ে এ কর্মসূচি চালু হবে। আর কোনো ত্রুটি চিহ্নিত হলে তা দ্রুত সমাধান করে একই শিক্ষাবর্ষের মধ্যেই তা দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।

প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস-বৃদ্ধি প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পরিসংখ্যানে শিক্ষার্থীর সংখ্যা কম বা বেশি হওয়া মূল বিবেচ্য বিষয় নয়; আসল বিষয় হলো দেশের প্রতিটি শিশু নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে কি না এবং মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারছে কি না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব এবং প্রতিটি শিশুর স্কুলে গমন ও সঠিক পাঠদান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর