1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাতারবাড়ী প্রকল্পের অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রীর সফর

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং চট্টগ্রাম যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম ও মহেশখালীতে এটিই তার প্রথম সফর।

এ সফরে তিনি মহেশখালীর অন্যতম মেগা প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন কর্মসূচি, শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত ৪ আগস্ট জারি করা সর্বশেষ সরকারি পত্র এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর নিশ্চিতকরণ সূত্রে এ সফরের চূড়ান্ত বিস্তারিত তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কক্সবাজারের স্থানীয় প্রশাসন এবং দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রোববার (৯ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপটারযোগে মহেশখালীর মাতারবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে সাড়ে ১০টায় তিনি সেখানে উপস্থিত হবেন। এরপর তিনি দেশের অর্থনীতির গেম-চেঞ্জার হিসেবে পরিচিত মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)-এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। এ সময় তিনি মেগা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা যায়।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কোনো জনসভা নয়, বরং সম্পূর্ণ অফিশিয়াল ভিজিট। আমাদের মেগা প্রকল্পগুলো শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের জন্য একটা ইকোনমিক হাব। প্রধানমন্ত্রীর এ সফরে মহেশখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি, ‘কক্সবাজারের সঙ্গে সংযোগকারী মহেশখালী সেতু’ নির্মাণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর