1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংকের ‘বেতন কার্ড’ গ্রাহকের ইন্স্যুরেন্স ক্লেইম পরিশোধ

সংবাদ ‍বিজ্ঞপ্তি :
  • প্রকাশে সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পে-রোল ব্যাংকিং সেবা “বেতন কার্ড” এর আওতায় প্রদত্ত গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে মারমা কম্পোজিট লিমিটেড-এর দুইজন মৃত কর্মচারীর পরিবারের কাছে দুইটি বীমা দাবির চেক হস্তান্তর করেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সহযোগিতায় প্রদত্ত এই বীমা সুবিধা করপোরেট পে-রোল গ্রাহকদের কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদারে সাউথইস্ট ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সি.ই.ও. মো. খালিদ মাহমুদ খান এবং মারমা কম্পোজিট লিমিটেড-এর পরিচালক আজাদ বিন আশরাফ।

এ সময় আরও উপস্থিত  ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন এবং মো. সেকান্দার-ই-আজম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের “বেতন কার্ড” একটি আধুনিক পে-রোল ব্যাংকিং সেবা, যা করপোরেট প্রতিষ্ঠানের বেতন ও অন্যান্য ভাতা দ্রুত, নিরাপদ ও দক্ষতার সঙ্গে বিতরণ নিশ্চিত করে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্য এ সেবাটি বেতন বিতরণকে সহজ করার পাশাপাশি গ্রুপ ইন্স্যুরেন্সের মতো মূল্যসংযোজিত সুবিধা প্রদান করে কর্মীদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর