1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে সোলায়মান-কাশেম

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১ আগস্ট) ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ (পায়রা প্রতীক) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রহুল আমিন সুজন (বই প্রতীক) পেয়েছেন ৭ ভোট এবং মো. শাকিল আল ফারুকি মিয়া (সাউন্ড বক্স প্রতীক) পেয়েছেন ১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আবুল কাশেম (ক্যামেরা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মিঠু মিয়া (কলম প্রতীক) পেয়েছেন ২ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহিন আলম (মাইক্রোফোন প্রতীক) ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৪ ভোট। প্রচার সম্পাদক পদে মো. আল আমিন (শাপলা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. সুলতান মাহমুদ (মাইক প্রতীক) পেয়েছেন ২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১ জন। এর মধ্যে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি, গল্পকার ও কথাসাহিত্যিক শাহান সাহাবুদ্দিন। প্রিসাইডিং অফিসার ছিলেন আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র শিক্ষক, হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ। সহ-প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. কফিল উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা।

ভোট গণনা শেষে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং ঐক্যবদ্ধভাবে শ্রীপুরের গণমাধ্যমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর