1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ঈদ উপহার বিতরণ করলেন মতিয়া চৌধুরী

মিন্টু খন্দকার, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পঠিত
শেরপুরের নকলায় জাতীয় সাংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা নকলায় টপ টেন শিক্ষার্থী এবং এলাকার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন।
বুধবার (৩ এপ্রিল) সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নে বারমাইষা উচ্চ বিদ্যালয়   টালকি বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা,  পাঠাকাটা উচ্চ বিদ্যালয়,  গৌরদ্বার  উচ্চ বিদ্যালয়, চর অষ্টধর  নারায়নখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চন্দ্রকোনা ইউনিয়নে রাজ লক্ষী উচ্চ বিদ্যালয়  নকলা পৌরসভা মুজিব শতবর্ষ মঞ্চে এইসব ঈদ উপহার বিতরণ করেন।
এসময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা শেরপুর-২ আসনের নকলা এবং লালিতাবাড়ির উপজেলায় দুই দিনের সফরের অংশ হিসেবে আজ বুধবার সকাল ৯ টায় নকলায় এই ঈদ উপহার বিতরণ উদ্বোধন করে। এরপর তিনি নালিতাবাড়ী উপজেলা বিভিন্ন ইউনিয়নের এবং বিকেলে নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব উপহার বিতরণ করেন। বৃহস্পতিবার অনুরূপ ভাবে দুই উপজেলা বাকি ইউনিয়নগুলোতে ঘুরে ঘুরে ঈদ উপহার বিতরণ শেষ করবেন।
এসব ঈদ উপহার সামগ্রীর মধ্যে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণিতে পড়ুয়া টপ টেন শিক্ষার্থীদের জন্য থ্রি পিস ও শাড়ি এবং এলাকার দরিদ্র মানুষের জন্য শাড়ি, টি শার্ট, শার্ট ও টাউজার বিতরণ করা হয়।
তিনি নকলা উপজেলায় মোট ৪ হাজার ৬০০ জনের মধ্যে শাড়ি, শার্ট, ট্রাউজার ও টি শার্ট এবং টপ টেন শিক্ষার্থীদের জন্য ৭০৪ টি থ্রি পিস ও শাড়ি বিতরণ করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর