1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি, গোল্লাছুট সম্মাননা পেলেন তাহসিন খান

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে সম্প্রতি শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন গোল্লাছুট ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত হলো এক জাঁকজমকপূর্ণ বার্ষিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মেধা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এবারের আয়োজনে কণ্ঠশিল্পী, শিক্ষক ও আইনজীবী তাহসিন খানকে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘শিল্প ও সাহিত্য সম্মাননা-২০২৬-এ ভূষিত করা হয়েছে।

জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি, কণ্ঠশিল্পী তাহসিন খান-এর হাতে এই মর্যাদাপূর্ণ ‘শিল্প ও সাহিত্য সম্মাননা-২০২৬’ তুলে দেন। একই মঞ্চে সম্মাননা লাভ করেন দেশের কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি এবং বিশিষ্ট সেতারবাদক ও শিক্ষাবিদ প্রফেসর রীনাত ফওজিয়া।

অনুষ্ঠানে তাহসিন খানের একক কণ্ঠের পরিবেশনা ও ছিল।দুটি গানের কথা ও সুর করেছেন অনুষ্ঠানের আরেক অতিথি ও তাহসিন খানের মাতা, বিশিষ্ট সেতারবাদক ও শিক্ষাবিদ প্রফেসর রীনাত ফওজিয়া। আইন পেশা ও সংগীতের মেলবন্ধনের পাশাপাশি মা ও ছেলের এই শৈল্পিক যৌথ প্রয়াসটি অনুষ্ঠানটিতে এক আবেগঘন ও ভিন্ন মাত্রা যোগ করে।
সম্মাননা প্রাপ্তি ও গান পরিবেশনার পর কণ্ঠশিল্পী তাহসিন খান বলেন, “একদিকে আইন পেশা ও শিক্ষকতা, অন্যদিকে গানের ভুবন-এই দুই বিপরীতমুখী সত্তাকে একসাথে এগিয়ে নেওয়া বেশ চ্যালেঞ্জিং। গোল্লাছুট ফাউন্ডেশনের এই স্বীকৃতি আমার পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, “গোল্লাছুট ফাউন্ডেশনের জন্য রইল অনেক শুভকামনা। আশা করি, শিশু-কিশোরদের মেধা বিকাশ ও সুস্থ সংস্কৃতি চর্চার এই চমৎকার ধারা তারা ভবিষ্যতেও ধরে রাখবে এবং সামনে আরও বড় পরিসরে এমন সুন্দর আয়োজন অব্যাহত রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘গোল্লাছুট সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন তাহসিন খানসহ উপস্থিত অন্যান্য গুণী অতিথিবৃন্দ। মেধার মূল্যায়ন আর গুণীজনদের ভালোবাসায় মুখরিত এই আয়োজনটি উপস্থিত দর্শক ও সুধীজনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর