1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হজ্জ ক্যাম্পে যাত্রীসেবায় যুক্ত হলো নতুন আবাসন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

বিদেশগামী কর্মীদের জরুরি আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজধানীর আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৬ জুলাই) সকালে হজ্জ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবের আলোকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে মন্ত্রণালয়ের পরিচালিত ওয়েজ আর্নার্স সেন্টারে ৪৯ জন প্রবাসীর থাকার ব্যবস্থা রয়েছে। তবে আকস্মিক ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে বিমানবন্দরে আটকে পড়া প্রবাসীদের দুর্ভোগ কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হজ্জ ক্যাম্পে অতিরিক্ত ১০০ শয্যার আবাসন চালু করা হবে।

নতুন আবাসন ব্যবস্থায় পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে। প্রকল্পটির সম্পূর্ণ অর্থায়ন করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতিতে অঙ্গীকারবদ্ধ। যুদ্ধ, বৈরী আবহাওয়া বা অন্যান্য কারণে ফ্লাইট বিলম্ব কিংবা বাতিল হলে প্রবাসীরা প্রায়ই আবাসন সংকটে পড়েন। নতুন এই উদ্যোগ তাদের সাময়িক ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমাবে।

পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর