1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাগেরহাটে নৃশংস হামলা, ছুরিকাঘাতে আইনজীবীর মৃত্যু

মনিরুল হক, বাগেরহাট :
  • প্রকাশে সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পঠিত

বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ এলাকার বাসিন্দা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং আইনজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শুক্রবার ( ২৪ জুলাই ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাঁড়িভাঙা তেঁতুলতলা এলাকায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী, সহকর্মী আইনজীবী ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। তারা এ ঘটনাকে নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নেতারা বলেন, একজন আইনজীবীকে এভাবে প্রকাশ্যে হত্যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় বাসিন্দারাও এ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর