1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বড়াইগ্রামে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২২ বার পঠিত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই-২০২৪ সালের গণআন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. বয়েত রেজা, জুলাই যোদ্ধা আশিকুর রহমান আকাশ ও সাইদুর রহমান এবং বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর