1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

খামেনির উত্তরাধিকার দীর্ঘদিন স্মরণে থাকবে: শাহবাজ শরিফ

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রজ্ঞা, নেতৃত্ব এবং ইরানসহ গোটা অঞ্চলে তার গভীর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে।

ইরানের রাজধানী তেহরানে আয়োজিত খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেন শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সময় ইরানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহবাজ বলেন, খামেনির প্রজ্ঞা, নেতৃত্ব এবং ইরান ও বৃহত্তর অঞ্চলে তাঁর গভীর প্রভাব বহু প্রজন্ম ধরে স্মরণ করা হবে।

অনুষ্ঠানে শাহবাজ শরিফের সঙ্গে পাকিস্তানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। প্রতিনিধিদলে ছিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। তার জানাজায় ১ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

সরকারি অনুষ্ঠান শুরুর আগেই হাজারো মানুষ প্রার্থনা হলের বাইরে জড়ো হন। অনেকেই আশা করেছিলেন, রাতের মধ্যেই প্রবেশের দরজা খুলে দেওয়া হবে। তাই তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।

অপেক্ষমাণদের একজন সোমাইয়ে বলেন, আমরা আমাদের নেতার প্রতি ভালোবাসা থেকেই এসেছি। এই অপেক্ষা যেমন কষ্টের, তেমনি আমাদের কাছে মধুরও।

অনেকেই বলেন, খামেনি দেশের জন্য যে অবদান রেখেছেন, তার তুলনায় কয়েক ঘণ্টা অপেক্ষা করা কোনো বিষয়ই নয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর