1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জনতা ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সংবাদ ‍বিজ্ঞপ্তি :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সেবাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মধ্যে নেক্সাস (Nexus) পেমেন্ট গেটওয়ে এবং রকেট (Rocket)-এর মাধ্যমে অনলাইন লেনদেন বিষয়ক এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

৭ জুলাই’২৬ মঙ্গলবার জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি, এমডি মোঃ মজিবর রহমান, ডিএমডি কাজী আব্দুর রহমান ও মোঃ ফয়েজ আলম এবং ডাচ্-বাংলা ব্যাংকের এমডি এন্ড সিইও মো. এহতেশামুল হক খান, ডিএমডি মোঃ সাহাদাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিতিত ছিলেন। চুক্তিপত্রে জনতা ব্যাংকের আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিস এবং ডাচ্-বাংলা ব্যাংকের এসইভিপি ও ব্রাঞ্চ অপারেশন এন্ড লায়্যাবিলিটি ডিভিশনের প্রধান আব্দুল্লাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় জনতা ব্যাংকের নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে (JanataPay) ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ড  (Nexus Debit Card), রকেট (Rocket), ভিসা কার্ড এবং মাষ্টারকার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট গ্রহণের সুবিধা যুক্ত হবে। এর ফলে ‘জনতা পে’ এর সাথে যুক্ত বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান, মার্চেন্ট ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা আরও সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন।

এ উদ্যোগ দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ, ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করা এবং গ্রাহকদের জন্য আরও উন্নত, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন পেমেন্ট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর