1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বেনজীরের দখল করা বনভূমির জমি দ্রুত উদ্ধারের আহ্বান

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২০৭ বার পঠিত

বেনজীর আহমেদের দখল করা ভাওয়াল গড়ের ৬ দশমিক ৭৩ একর বনভূমি দ্রুত উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন।

বুধবার (৩ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

২০০০ সালে প্রতিষ্ঠিত ভাওয়াল গড় রক্ষার জন্য গঠিত একমাত্র সামাজিক সংগঠন হিসেবে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন রাজপথে আন্দোলন করে আসছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বেনজীর আহমেদ ভাওয়াল গড়ে ১৬০ বিঘা জমির ওপর ভাওয়াল রিসোর্ট নির্মাণ করেছেন, যার মধ্যে বন বিভাগের ৬ দশমিক ৭৩ একর বনভূমি রয়েছে বলে বন বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে।

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি সরকারি সম্পদ জবরদখল করেছেন, যা আইন ও সংবিধানের সাথে সাংঘর্ষিক। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন সাবেক শীর্ষ কর্মকর্তার এমন কর্মকাণ্ড একটি স্বাধীন দেশের জন্য লজ্জার।

সংগঠনটি অনতিবিলম্বে বেনজীর আহমেদসহ যাঁরা বন বিভাগের জমি দখল করেছেন তাঁদের দখল থেকে বনভূমি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর