1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রেকর্ড গড়া ফ্রি-কিকে জর্ডানকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

আবারও ফ্রি-কিক থেকে জাদুকরী গোল, আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেসি। বদলি হিসেবে মাঠে নেমে দারুণ এক ফ্রি-কিকে গোল করে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। 

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই জর্ডানের ওপর আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় জর্ডান। ৫৫ মিনিটে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। এটি চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম গোল হজমের ঘটনাও।

এরপর ৫৯ মিনিটে লাউতারো মার্তিনেজের পরিবর্তে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নেমেই আক্রমণে ধার বাড়ান তিনি। ৭৯ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হলে আর্জেন্টিনা পায় গুরুত্বপূর্ণ একটি ফ্রি-কিক।

৮০ মিনিটে বলের সামনে দাঁড়িয়ে নিজের চেনা ভঙ্গিতে বাঁ পায়ের দুর্দান্ত শটে জর্ডানের মানবদেয়াল ভেদ করে বল জালে জড়ান মেসি। গোলরক্ষক শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি। এই গোলেই ম্যাচের জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির গড়েন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

মেসির গোলের পর ৮২ মিনিটে কোচ লিওনেল স্কালোনি হুলিয়ান আলভারেজকে তুলে তরুণ লোপেজকে মাঠে নামান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর