1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নির্বাচনের ফল নিয়ে অচলাবস্থা হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারত-ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত
জাতীয় বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামী নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে উল্লেখ করে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল যদি আমরা মেনে না নিতাম, তবে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। আর যেসব দেশে একবার গৃহযুদ্ধ শুরু হয়েছে, তারা আর সহজে তা থেকে বের হতে পারেনি।
রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের ফলাফলে কারসাজির অভিযোগ এনে জামায়াত আমির বলেন, বিগত সাড়ে ১৭ বছর আমরা একটি অত্যন্ত কঠিন পরিস্থিতি পার করেছি। এরপর জাতি এবার একটি অর্থবহ নির্বাচন আশা করেছিল। আমার ব্যক্তিগত অভিমত-নির্বাচন প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠু হয়েছে, কিন্তু এর ফলাফল সুন্দর হয়নি। ফলাফলে ব্যাপক কারসাজি করা হয়েছে, যা এখন অনেকে মুখেও স্বীকার করছেন। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা তা মেনে নিয়েছি।
তিনি আরও যোগ করেন, জনগণের রায়কে ব্যর্থ করে কখনো টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সরকারি দল ইতোমধ্যে জাতির সঙ্গে দেওয়া ওয়াদা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেফতার হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, বেনজীরকে আটক করার কৃতিত্ব দেশের পুলিশের নয়, এটি ইন্টারপোলের সাফল্য। কারণ বর্তমান সরকার তার বিরুদ্ধে কোনো ‘রেড অ্যালার্ট’ জারি করেনি। তবে বেনজীরের আটক হওয়া বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এখন তাকে দেশে ফিরিয়ে আনা হবে নাকি তিনি দুবাইয়ের কারাগারেই থাকবেন, তা সম্পূর্ণ নির্ভর করছে বর্তমান সরকারের সদিচ্ছার ওপর।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর