1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দুর্নীতি রোধে সহায়ক হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ালে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয় করা হয়নি, অথচ এ সময়ে মূল্যস্ফীতি বেড়েছে। ফলে তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং ব্যয় সামলাতে অনেকেরই সমস্যা হচ্ছে।

তিনি বলেন, “স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে, তখন দুর্নীতির প্রবণতা বাড়ে। বেতন বাড়লে আয় বাড়বে, জীবনযাত্রার মান উন্নত হবে-তাতে দুর্নীতি কমবে বলে আমরা আশা করি।

অর্থমন্ত্রী আরও জানান, গত ১১ বছরে নতুন কোনো পে-স্কেল ঘোষণা হয়নি। এ সময়ে বেসরকারি খাতে মূল্যস্ফীতির সঙ্গে বেতন বাড়লেও সরকারি খাতে সেই সমন্বয় হয়নি। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরুর প্রথম বাজেট।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর