1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রামিসার বাবা হত্যার বিচার নিয়ে আশাবাদী

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৬ বার পঠিত

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেছেন, তিনি তার মেয়ের হত্যার সুষ্ঠু বিচার পাবেন বলে পূর্ণ আস্থা রাখেন। সরকারের পক্ষ থেকে দেওয়া আশ্বাসে তিনি বিশ্বাসী বলেও জানিয়েছেন।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী এলাকার পারিবারিক কবরস্থানে রামিসার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আব্দুল হান্নান মোল্লা বলেন, একজন বাবা হিসেবে তিনি সন্তানের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চান। দেশের প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, সরকারের উচ্চপর্যায় থেকেও এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে রামিসার আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় আট বছর বয়সী শিশু রামিসা আক্তার ধর্ষণের পর হত্যার শিকার হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন সোহেলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। নিহত রামিসার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শিয়ালদী গ্রামে।

এদিকে মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এমন নৃশংস ঘটনা সমাজে আতঙ্ক তৈরি করেছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

সন্তান হারানোর শোকে এখনও ভেঙে পড়েছেন রামিসার মা-বাবা। স্বজনদের ভাষ্য, মেয়ের স্মৃতিচিহ্ন আঁকড়ে ধরে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তারা। পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর