1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

রাশিয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে দ্বিপক্ষীয় সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১৪ বার পঠিত

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শ‌ক্তিশালী করতে রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৬ জুন তিনি মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একা‌ধিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দ্বিপক্ষীয় সফরে আগামী ৬ জুন রাশিয়া সফরে যাবেন পরররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। সফর শেষে ৯ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

সং‌শ্লিষ্টরা বলছেন, মস্কো সফরকা‌লে খ‌লিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শ‌ক্তিশালী কর‌ার বিষ‌য়ে আলোচনা করবেন। ফেব্রুয়া‌রিতে বিএন‌পি সরকার গঠনের পর এ‌টি পরররাষ্ট্রমন্ত্রীর প্রথম রা‌শিয়া সফর হবে।

এ‌দি‌কে, পরররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর নি‌য়ে বৃহস্প‌তিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ২০২৬ সালের ৭ থেকে ৯ জুন তার রাশিয়া সফর অনুষ্ঠিত হবে।

তিন দিনের এই সফরে খলিলুরের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতায় রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলীতে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে উ‌ল্লেখ করা হয়, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে তার গভীর জ্ঞান ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর স্বার্থ তুলে ধরা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা, জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ইস্যুতে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের উদ্যোগকে রাশিয়া স্বাগত জানায়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর