1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রতিটি অঞ্চলে খেলাধুলার সুযোগ বাড়াতে সরকারের ব্যাপক উদ্যোগ-আমিনুল হক

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

দেশজুড়ে ক্রীড়ার প্রসার এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খল জীবনের পথে এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

শুক্রবার (৫ জুন) চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় জলুয়ার দীঘিরপাড়ে বহুল প্রতীক্ষিত ‘পটিয়া মিনি স্টেডিয়াম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনে সহায়তা করে। এ কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক ক্রীড়া সুবিধা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় তরুণদের জন্য নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক খেলাধুলার সুযোগ তৈরি হবে। এখান থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, এই স্টেডিয়াম শুধু পটিয়া নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হকসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও সামাজিক ব্যক্তিত্বরা।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর