1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অপরাধীরা যে হোক, কাউকে ছাড় নয়: বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

মানিকগঞ্জে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-তারা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (১১ মে) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান লোদী, জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মহিলা নেত্রী সাবিবা হাবিব, এনসিপির জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুর ইসলাম, এনসিপির নেতা মো. আরিফ হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর