1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬০ বার পঠিত

অদ্য ১৩ মে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক অনন্য সাংস্কৃতিক আবহে মিলিত হয়েছিল বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্রের চেতনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার বাণী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িকতা একত্রিত হয়েছিল একই মঞ্চে, একই প্রজন্মের সামনে।

“রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬” শুধু একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেই অঙ্গীকারের প্রতিফলন, যেখানে শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়, বরং দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও চেতনাকে ধারণ করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো: জাহেদুর রহমান, অ্যাডমিন ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিরেক্টর আফরোজা হেলেন, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, সৃজনশীলতা এবং জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাফেয়ার্স দপ্তর এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর