1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডিজিটাল জন্মসনদ জালিয়াতি মামলায় ইউপি সচিব ও উদ্যোক্তা প্রেপ্তার

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩৩ বার পঠিত
চুয়াডাঙ্গায় জন্মসনদ ও মূল্যবান ডকুমেন্ট জালিয়াতি মামলায়  চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব রায়হান মাহমুদ  ও উদ্যোক্তা আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। 
শনিবার (৯ মে) রাত ২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ওই দু’জনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমান পাওয়ায় দর্শনা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা রুজুর পর এদিন দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, কিছুদিন আগে লিখিত অভিযোগ পাওয়া যায় যে, বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব রায়হান মাহমুদ ও উদ্যোক্তা আরিফুল ইসলাম দুজন মিলে যোগসাজশে  কুমিল্লা ও মৌলভীবাজার  জেলার মানুষের নামে চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে জাল জন্মসনদ প্রদান করছে মোটা অংকের  উৎকোচের বিনিময়ে। এ বিষয়টি নিয়ে সদর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে তদন্ত করে দেখা যায় লিখিত অভিযোগকারীর অভিযোগ সত্য।  বিষয়টি  যাচাই বাছাই ও আরো তথ্য প্রমান নথিভুক্ত করা হয়। এরপর সচিব রায়হান মাহমুদ ও উদ্যোক্তা আরিফুল ইসলামকে শুক্রবার (৮ মে) উপজেলা কার্যালয়ে তলব  করা হয়।  তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষে উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা তাদের অপরাধ স্বীকার করেন।
এ ঘটনায় সরকারী প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় অনিয়ম দূর্নীতি জালজালিয়াতির  অভিযোগে  তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা রজু করা হয়। পরে তাদেরকে  দর্শনা থানার অফিসার ইনচার্জ হিমেল রানার কাছে সোপর্দ করা হয়। থানায় আইনী প্রক্রিয়া শেষে  তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর