1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় আকন্দবাড়ীয়া ও রাঙ্গিয়ারপোতা সড়কেন কাজ উদ্বোধন করেন রুহুল আমিন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৫৯ বার পঠিত
চুয়াডাঙ্গার সদর উপজেলার আকন্দবাড়ীয়া ও রাঙ্গিয়ারপোতা গ্রামে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
শনিবার (২ মে) সকাল ১০টার পর আকন্দবাড়ীয়া আবাসন সংলগ্ন বটতলার কাছে ফলক উন্মোচন করে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। কাজের উদ্বোধনের পর তিনি বলেন, ‘এই সড়কগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের চলাচলের অযোগ্য থাকায় ভোগান্তির কারণ ছিল,যা বাস্তবায়নের মাধ্যমে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আকতার হোসেন জানান, ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে উজলপুর নীলমারি পাকা সড়ক-আকন্দবাড়ীয়া আর এ্যান্ড এইচ সড়ক উন্নয়ন কাজের বাস্তবায়ন করবে এলজিইডি। সড়ক দুটির দৈর্ঘ্য ১২৯০ মিটার এবং অপরটির দৈর্ঘ্য ৭৫০ মিটার। এ কাজটি বাস্তবায়ন করার জন্য মেসার্স ওয়াহেদ হোসেন এন্টারপ্রাইজের সঙ্গে এলজিইডি চুক্তিবদ্ধ হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চ মাসে এ কাজটি শেষ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল আলম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর